কুষ্টিয়ার মিরপুরে বিজিবি ও সেনাবাহিনী’র যৌথ অভিযানে ৬ কোটি ৬১ লক্ষ টাকার অবৈধ সিগারেট ষ্ট্যাম্প আটক

কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ার মিরপুরে ৪৭ বিজিবি ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনার করে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট ষ্ট্যাম্প আটক করেছে। রবিবার গভীর রাতে মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের পুরাতন ভেদামারী ভিক্টর টোব্যাকো ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে ২০ শলাকা অবৈধ সিগারেট ষ্ট্যাম্প ৪,৫০,০০০ পিস, ১০ শলাকা অবৈধ সিগারেট ষ্ট্যাম্প ৪,৫০,০০০ পিস আটক করে। যার সর্বমোট সিজার মূল্য ৬ কোটি ৬১ লক্ষ ৫০ হাজার টাকা। গতকাল বিজিবি সূত্রে জানা যায়, বিপুল পরিমাণ অবৈধ সিগারেট ষ্ট্যাম্পগুলো কুষ্টিয়া কাষ্টমস্ এ জমা করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন, ৪৭ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল রাশেদ কামাল রনি, পিএসসি, জি এবং অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার মুন্নাজ মোঃ রাইয়ান (রওশন আরা রেজিমেন্ট আর্টিলারী) প্রমুখ। অভিযানকারী দল জানিয়েছে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More