কুষ্টিয়ায় হামে আক্রান্ত শিশুর মৃত্যু

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আফরান নামে আট মাস বয়সী এক শিশু মারা গেছে। শুক্রবার ভোর সাড়ে ৫টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আফরান সদর উপজেলার ভাদালিয়া এলাকার আল আমিনের ছেলে। মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, আট দিন আগে হাম, নিউমোনিয়া ও হার্ট ফেইলিওর রোগে মুমূর্ষু অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় শিশু আফরানকে। শিশুটির শারীরিক অবস্থা বিবেচনায় পরিবারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার জন্য বলা হলেও পরিবার নেয়নি। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে শিশুটি মারা যায়। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, গত ২৬ মার্চ শিশুটি হাম, নিউমোনিয়া ও হার্ট ফেইলিওর রোগে মুমূর্ষু অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। গত তিন দিন আগে শিশুটির অবস্থার অবনতি হলে সে সময় উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় নেয়ার ব্যাপারে পরিবারের সদস্যদের পরামর্শ দেয়া হয়েছিল। সম্ভবত আর্থিক দৈন্যতার কারণে শিশুটির পরিবার তাকে ঢাকায় নিয়ে যেতে পারেনি। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে শিশুটি মারা যায়।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More