কুষ্টিয়া-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

কুষ্টিয়া প্রতিনিধি: ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সংগঠনের জেলা শাখার সাবেক সভাপতি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলী’র মনোনয়নপত্র উত্তোলন করেছেন। বৃহস্পতিবার দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলামের নিকট থেকে তিনি মনোনয়নপত্র উত্তোলন করেন। এ সময়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কামাল আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মিরপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক হাবিবুল্লাহ, নাজমুল হোসাইন, আনারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত পদপ্রার্থী অধ্যক্ষ মাও. মোহাম্মদ আলী জানান, কেন্দ্রের নির্দেশে একযোগে ৩শ’ আসনে আজ (বৃহস্পতিবার) আমাদের মনোনয়নপত্র সংগ্র হ করছি। তিনি নির্বাচিত হলে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More