গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে ১১ দলীয় জোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে ১১ দলীয় জোটের সমাবেশ ও বিক্ষোভ মিছি

তৌহিদুল ইসলাম তুহিন মেহেরপুর

গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে ১১ দলীয় জোটের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে মেহেরপুর জেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডা. শামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা সেক্রেটারি ইকবাল হোসাইন, সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা, মুজিবনগর উপজেলা আমীর মাওলানা খান জাহান আলী, গাংনী উপজেলা আমীর ডাক্তার রবিউল ইসলাম। এছাড়া খেলাফত মজলিস জেলা সেক্রেটারি আব্দুল গাফফার, মেহেরপুর পৌর আমীর সোহেল রানা ডলার, গাংনী পৌর আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মেহেরপুর জেলা সভাপতি আব্দুস সালাম এবং এনসিপি জেলা যুগ্ম সম্পাদক আরিফ খানসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, গণভোটের মাধ্যমে জনগণের দেওয়া রায় এবং জুলাই সনদের দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। তারা অভিযোগ করেন, জনগণের মতামত উপেক্ষা করা হলে তা গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

বক্তারা আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে শহরে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More