চুয়াডাঙ্গায় নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে সংবর্ধনা ও সমমনা দায়িত্বশীল নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল।

 

স্টাফ রিপোর্টার:বাংলাদেশ জামায়াত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা ও সমমনা দায়িত্বশীল নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির এবং কেন্দ্রীয় সূরা সদস্য অ্যাডভোকেট মো. রুহুল আমিন এবং চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
এসময় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মো. রুহুল আমিন বলেন, চুয়াডাঙ্গাবাসী ভোটের মাধ্যমে যে দায়িত্ব অর্পণ করেছেন, তা যথাযথভাবে পালনে তিনি সবার সহযোগিতা চান। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে আন্তরিকতার সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন তিনি। সরকারি সুযোগ-সুবিধা যেমন বাড়ি, গাড়ি বা ফ্ল্যাট গ্রহণ করবেন না বলেও জানান। পাশাপাশি জেলার হাসপাতাল, ক্লিনিক, শিক্ষাপ্রতিষ্ঠান, বাস টার্মিনাল ও গুরুত্বপূর্ণ স্থাপনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিগগিরই কর্মসূচি গ্রহণের কথা জানান। খুব শিগগির প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে সমন্বিতভাবে কাজ শুরুর কথাও উল্লেখ করেন তিনি। বৈষম্যহীন ও নিরাপদ সমাজ গঠনে সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেন।

চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, চুয়াডাঙ্গার মানুষের মৌলিক চাহিদা পূরণে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই উল্লেখ করে তিনি বলেন, জনগণের কল্যাণই তাঁদের একমাত্র লক্ষ্য। উন্নত ও মানবিক রাষ্ট্র গঠনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি মো. আব্দুল কাদের, চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার আমির হাফেজ মো. বিল্লাল হোসাইন ও সেক্রেটারি মো. গোলাম রসুল, পৌর শাখার আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম ও সেক্রেটারি মো. মোস্তফা কামালসহ জেলা, উপজেলা ও পৌর পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে দোয়া ও ইফতারের মাধ্যমে সমাপ্ত হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More