চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৫ মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড উদয়পুর গ্রাম : গাছ চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু

ভ্রাম্যমাণ প্রতিনিধি:চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার উদয়পুর গ্রামে মাত্র পাঁচ মিনিটের এক প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে পুরো গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গতকাল বুধবার (১৮ মার্চ) রাতে বয়ে যাওয়া এই সংক্ষিপ্ত ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে আকমান (৬২) নামে এক অটোচালক নিহত হয়েছেন। নিহত আকমান ওই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে হঠাৎ করেই কালবৈশাখী ঝড় শুরু হয়। মাত্র ৫ মিনিট স্থায়ী এই ঝড়ে গ্রামের ওপর দিয়ে টর্নেডোর মতো তীব্র বাতাস বয়ে যায়। ঝড়ের প্রচণ্ডতায় গ্রামের কয়েকশ গাছ উপড়ে পড়ে এবং অসংখ্য কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি ও বিদ্যুতের পোল বিধ্বস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় আকমান নিজের ঘরেই অবস্থান করছিলেন। ঝড়ের তীব্রতায় একটি বিশাল গাছ শিকড়সহ উপড়ে তার ঘরের ওপর পড়লে মুহূর্তেই ঘরটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাতে সরেজমিনে গ্রামে গিয়ে দেখা যায় এক বিভীষিকাময় পরিস্থিতি। গ্রামের অধিকাংশ টিনের চাল উড়ে গেছে, অনেক বাড়ি মাটির সাথে মিশে গেছে। গাছ ও ডালপালা পড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় পুরো এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে। এছাড়া আম ও লিচুর মুকুলসহ মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

রাতে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন ঘটনা স্হল পরিদর্শন করেছে।
বর্তমানে নিহতের পরিবারে শোকের মাতম চলছে এবং গ্রামের অনকে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More