চুয়াডাঙ্গা কোর্টমোড়ে পুলিশের চেকপোস্ট: ৫ মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা, মাদকসহ এক যুবক আটক

স্টাফ রিপোর্টার:লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে চুয়াডাঙ্গায় কঠোর অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার ১৭ ডিসেম্বর রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের যৌথ অভিযানে শহরের কোর্টমোড় ও দোয়েল চত্বরে ৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয় এবং এর মধ্যে ৩টি মোটরসাইকেল আটক করা হয়।

অভিযান চলাকালে বিভিন্ন যানবাহনে তল্লাশি করা হয়। এ সময় একটি অটোরিকশা তল্লাশি করে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের শ্রী মিলন বিশ্বাসের ছেলে নব মুসলিম আব্দুল্লাহ (২৫)-কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে কোমল পানীয় (গিয়ার)এর বোতলে রাখা আনুমানিক ২৫০ গ্রাম বাংলা মদ উদ্ধার করা হয়েছে।

অভিযানকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোঃ মিজানুর রহমান জানান কোর্টমোড়ে পুলিশের চেকপোস্টে যাত্রীবাহী অটো তল্লাশির সময় এক যুবককে তল্লাশি করে মাদকসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি টিম, ট্রাফিক পুলিশের সদস্যরা, সদর থানার এসআই অনুজ কুমার সরকার, পুলিশ সার্জেন্ট আশরাফুজ্জামান ও রাজ্জাকসহ সংশ্লিষ্টরা।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More