চুয়াডাঙ্গা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে উপজেলা নির্বাচন অফিস, চুয়াডাঙ্গা সদর

কর্তৃক আয়োজিত চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ ৩ ফেব্রুয়ারি তারিখ সকাল ১১ টার সময় ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ কামাল হোসেন, জেলা প্রশাসক, ও রিটার্নিং অফিসার, চুয়াডাঙ্গা; বিশেষ অতিথি জেলা নির্বাচন অফিসার, চুয়াডাঙ্গা আহমেদ আলী, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার চুয়াডাঙ্গা সদর রিফাত আরা,

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের ভোটগ্রহণ পদ্ধতি, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ব্যবস্থাপনা, ভোটার শনাক্তকরণ, ভোট গণনা ও ফলাফল প্রেরণ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয় এবং ভোট কেন্দ্রে করণীয় বর্জনীয় সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More