চুয়াডাঙ্গার উজলপুর বিলের রাস্তায় নিম্নমানের সামগ্রী দিয়ে গাইড ওয়াল নির্মান : ৭দিনের মাথায় ধ্বস

স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের শৈলমারি-উজলপুর বিলের বুক চিরে যে গুরুত্বপূর্ণ রাস্তাটি গেছে, সেই রাস্তাটির দুপাশ ভেঙে যাওয়ার কারণে প্রায় চার লক্ষ টাকা ব্যয়ে গাইড ওয়াল নির্মাণ করা হয়েছিল। কিন্তু অত্যান্ত দুঃখ ও হতাশার বিষয় গাইড ওয়াল নির্মাণের মাত্র ৭ দিনের মাথায় সেটি ধ্বসে গেছে।

চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের শৈলমারি ও উজলপুর গ্রামের মাঝ দিয়ে বয়েগেছে উজলপুর বিল। এ বিলের দৈর্ঘ প্রায় ৫শ মিটার। দু’গ্রামের মানুষের কষ্টলাঘবে ২০১৮ সালে বিলের মাঝখানে ৬০ লাখ টাকা ব্যায়ে নির্মান করা হয় একটি ৩০ ফুটের ব্রীজ। বাকি জায়গা মাটি দিয়ে রাস্তা তৈরী করা হয়। রাস্তার মাটি ভেঙ্গে যাবার কারণে গত এক মাস আগে ৪ লক্ষ টাকা ব্যায়ে গাইড ওয়াল দেয়া হয়। এলাকাবাসির অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী দিয়ে গাইড ওয়াল নির্মান করায় ৭দিনের মাথায় তা ধ্বসে যায়। এরি মধ্যে দায়সারা কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান টাকা তুলে নিয়েছে বলে সূত্রে জানাগেছে। স্থানীয়রা জানায় বালির সাথে নামকাওয়াস্তে সিমেন্ট ব্যবহার করায় গাইড ওয়ালটি ধ্বসে গেছে। এব্যাপারে মেহেরপুরের মীর এন্টারপ্রাইজের ঠিকাদার তৌহিদ হোসেন বলেন, দ্রুতই ইটের দেয়াল সরিয়ে ঢালাই ফ্লেট স্থাপন করে দিব। বিষয়টির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্তপূর্ব ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More