জিয়া খাল খনন উদ্বোধন ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

 

তৌহিদুল ইসলাম তুহিন মেহেরপুর

মেহেরপুরে জিয়া খাল খনন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করা হয়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন, মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল, অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান এবং সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. কামরুন নাহার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাঈম কামাল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীব মৃধা, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ মাসুদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. কামরুল হাসান, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ উদ্দিন এবং মেহেরপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মকর্তারা।
সভায় বক্তারা জিয়া খাল খনন প্রকল্পটি দ্রুত ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে।
আগামী ১১ এপ্রিল মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর এলাকায় জিয়া খাল খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More