ঝিনাইদহে ব্যাবসায়ির বাড়িতে ডাকাতি

বাজার গোপালপুর প্রতিনিধি:ঝিনাইদহের বাড়িবাথান গ্রামের সার, কীটনাশক ব্যাবসায়ি রওশন আলির বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিনগতরাতে এই দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ডাকাতদল ভোট চাওয়ার কথা বলে বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ ১৩ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এই ঘটনায় ভুক্তভোগী রওশন আলি ঝিনাইদহ সদর থানায় অভিযোগ করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বাড়িবাথান গ্রামের আব্দুল গনির ছেলে রওশন আলি একজন সার, কীটনাশক ব্যাবসায়ি। গত মঙ্গলবার রাত আনুমানিক ৯ টার দিকে ৫ থেকে ৬ জনের সংঘবদ্ধ ডাকাতদল তার বাড়ির বাহির হতে ভোট চাওয়ার কথা বলে প্রবেশ করে। কোন কিছু বুঝে উঠার আগেই ডাকাতদল বাড়িতে থাকা রওশনের বৃদ্ধা মা নাজমা বেগম (৫৬), স্ত্রী রিনা খাতুন (৩০), ছেলে আব্দুস সালামকে (৭) হাতপা বেধে মুখে টেপ লাগিয়ে, ও শিশু আব্দুর নুরকে মুখে টেপ লাগিয়ে দেয়। এই সময় ঘরে রাখা ২ লাখ নগদ টাকা, স্বর্ণলংকারসহ প্রায় ১৩ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে জানান তারা। ঘটনার সময়ে রওশন আলি বাড়িতে ছিলো না। বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের এই অবস্থা দেখে রওশন চিৎকার করে এবং প্রতিবেশিরা ছুটে এসে তাদের জিম্মিদশা থেকে মুক্ত করেন। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More