ঝিনাইদহে হামের প্রাদুর্ভাব বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে শিশু

 

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। হাম ও জ্বরের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে শিশু ভর্তি হচ্ছে, তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহ সদর হাসপাতালে সাতজন, শিশু হাসপাতালে পাঁচজন এবং কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন শিশু ভর্তি রয়েছে। সদর হাসপাতালে ভর্তি সাতজনের মধ্যে চারজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে, বাকি তিনজন চিকিৎসাধীন। চিকিৎসকদের মতে, আক্রান্ত শিশুদের প্রথমে জ্বর ও কাশি দেখা দেয়, পরে শরীরের বিভিন্ন স্থানে হামের ফুসকুড়ি ওঠে। ভর্তি শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। রোগীর স্বজন হাসেম আলী জানান, হঠাৎ জ্বর ও শরীরে ফুসকুড়ি দেখা দেওয়ায় শিশুদের হাসপাতালে নিতে হয়েছে। বর্তমানে তারা আগের চেয়ে কিছুটা সুস্থ। ঝিনাইদহ শিশু হাসপাতালের কনসালটেন্ট ডা. জামিল হোসেন জানান, তার হাসপাতালে পাঁচজন শিশু ভর্তি রয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা ভালো, তিনজনের চিকিৎসা চলছে। সদর হাসপাতালের শিশু বিভাগের কনসালটেন্ট ডা. আনোয়ারুল ইসলাম বলেন, গত এক সপ্তাহে কয়েকজন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল। বর্তমানে চারজন চিকিৎসাধীন রয়েছে এবং তাদের অবস্থা উন্নতির দিকে। তিনি বলেন, হাম সংক্রামক হলেও সচেতনতা ও চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব। অভিভাবকদের শিশুদের পরিচ্ছন্নতা বজায় রাখা, নিয়মিত হাত ধোয়া এবং টিকাদান নিশ্চিত করার পরামর্শ দেয়া হয়েছে। ঝিনাইদহের সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান জানান, বিভিন্ন হাসপাতালে ভর্তি শিশুদের চিকিৎসা চলছে এবং চিকিৎসক ও নার্সদের বাড়তি নজর দিতে নির্দেশ দেয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুতই আক্রান্তরা সুস্থ হয়ে উঠবে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More