দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার তারিনীপুর গ্রামে রাতের আধারে ফসলি জমির মাটি কেটে পরিবহনের অভিযোগে ২ ট্রাক্টর চালককে দন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দিবাগত রাত ১ টার সময় এ দন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শনিবার রাত ১২টার সময় জেলার দামুড়হুদা উপজেলা তারিনিপুর গ্রামের স্থানীয়রা মাটি ভর্তি একটা অবৈধ ট্রাক্টর আটক করে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো উবায়দুর রহমান সাহেল কে খবর দেন৷ এসময় তিনি ঘটনাস্থলে পৌঁছে অবৈধ ভাবে ফসলি জমির মাটি কেটে পরিবহনের অভিযোগে দুজনকে অভিযুক্ত করেন৷ অভিযুক্তরা তারিনীপুর গ্রামের আমির হোসেনের ছেলে খালিদ হোসেন (২৫) ও জয়রামপুর গ্রামের শহীদুল ইসলামের ছেলে শামীম ইসলাম (২০) দায় স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাদের উভয় কে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন৷ এসময় মাটি ভর্তি একটি অবৈধ ট্রাক্টর জব্দ করেন। থানা পুলিশের মাধ্যমে দন্ডপ্রাপ্তদের কে আজ সকালে কারাগারে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো উবায়দুর রহমান সাহেল বলেন, বিনা অনুমতিতে অবৈধভাবে মাটি কেটে পরিবহন করার অপরাধে দুজনকে দন্ড দেয়া হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.