দিনাজপুরে ট্রেনের ধাক্কায় কুতুবপুর গ্রামের চুল ব্যবসায়ী ইমন খানের মৃত্যু

 

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দিনাজপুরে রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় কুতুবপুর গ্রামের চুল ব্যবসায়ী ইমন খান (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ইমন খান চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা কুতুবপুর গ্রামের কাটাবাগান পাড়ার আকবার আলীর ছেলে। গতকাল শুক্রবার জুম্মার আজানের সময় দিনাজপুরের ফুলপুর বাইপাসে এই দূর্ঘটনা ঘটে। ইমনের আত্নীয় স্বজনরা জানান, ঠিক আজানের সময় দ্রুত গতির ট্রেন ক্রসের সময় ইমন অপেক্ষা না করে মোটরসাইকেলযোগে দ্রুত পার হওয়ার সময় ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনাস্থলে তার ব্যবসার সহযোগীরা এসে মরদেহ দ্রুত উদ্ধার করে নিজ বাসভবণে নিয়ে আসে। মৃত্যুর খবর দ্রুত ছড়িয়ে পড়লে গ্রামে শোকের ছায়া নেমে আসে। ইমন খান চুলের ব্যবসার কাজে দীর্ঘদিন দিনাজপুরে অবস্থান করছিলেন। কুতুবপুর গ্রামের স্থানীয়রা জানান ঈদের ছুটিতে বাড়ি এসেছিলো। ছুটি কাটিয়ে কয়েকদিন আগে সে কর্মস্থলে যায়। আর এর মধ্যে এই সংবাদ শুনতে হলো। ছেলেটি খুব মিশুক ছিলো। এদিকে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ রাতে গ্রামের বাড়িতে রওনা হবে বলে পরিবার থেকে জানা গেছে।

 

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More