চুয়াডাঙ্গা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা বড় বাজার ব্রিজের নিচে মাদকবিরোধী অভিযান চালিয়েছে। অভিযানে বাংলা মদ ও গাঁজাসহ ৩ জনকে আটক করে। আটক ৩ জনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ১ শত টাকা করে জরিমানা করেছে।
গতকাল সোমবার বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা বড়বাজার ব্রিজের নিচে মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে চুয়াডাঙ্গার দৌলতদিয়াড় মাঝের পাড়ার মৃত নাছির উদ্দিনের ছেলে বাবুল (৫২), একই গ্রামের দক্ষিণপাড়ার আকুলের ছেলে শরিফুল ইসলাম (২৩) কে ১ লিটার বাংলা মদ সহ আটক করে। এছাড়া মেহেরপুর জেলার আলমপুর গ্রামের মৃত মিরাজ উদ্দিনের ছেলে জব্বারুল (৩৫) কে ১০ গ্রাম গাজা সহ আটক করে ভ্রাম্যমান আদালতের মুখোমুখি করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম আশিস মমতাজ আটক ৩ জনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শত টাকা জরিমানা করে।
অনিক সাইফুল
০৬/০৪/২০২৬
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.