মেহেরপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি:বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, মেহেরপুর জেলার উদ্যোগে নির্বাচনী দায়িত্ব পালনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১১টায় মেহেরপুর জেলা স্টেডিয়ামে হাজিরা প্যারেডের মাধ্যমে এ নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে মেহেরপুর জেলা কমান্ড্যান্ট কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক নুরুল হাসান ফরিদী। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনসার ও ভিডিপি সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

অনুষ্ঠানে হাজিরা প্যারেডে আরও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আনসার ও ভিডিপি ইউএভিডিও কর্মকর্তা মোস্তফা গাজী, মুজিবনগর উপজেলা আনসার ও ভিডিপি ইউএভিডিও কর্মকর্তা জেসমিন সুলতানা।
এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রশিক্ষক সাগর হোসেন, সদর উপজেলা প্রশিক্ষিকা ফেরদৌসী বানু, গাংনী উপজেলা প্রশিক্ষক রাকিবুল ইসলাম সজিব, মুজিবনগর উপজেলা প্রশিক্ষক মানিক মিয়া এবং মেহেরপুর জেলার আনসার বাহিনীর ২য় ও ৩য় শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীসহ বিপুল সংখ্যক সদস্য ও সদস্যাবৃন্দ।

সমাবেশে মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর উপজেলা মিলিয়ে মোট ২,৭৬৯ (দুই হাজার সাতশত উনসত্তর) জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More