মেহেরপুর রাজনগরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার

বারাদি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাজনগর গ্রামের মোল্লাপাড়ায় ফারুকের বাঁশবাগান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাঁশবাগানের দিক থেকে পঁচা গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়লে তারা মৃত হনুমানের গন্ধ বলে অনুমান করে। পরে ময়লা আর্বজনা দিয়ে সেটা ঢাকতে গিয়ে তারা মরদেহটি পড়ে থাকতে দেখে। তখন স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েকদিন আগেই ওই অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহটি অর্ধগলিত অবস্থায় থাকায় এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পরবর্তীতে ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে মেহেরপুর পৌর কবরস্থানে দাফন করা হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More