উথলীতে সূর্য তোরণ ক্লাবের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার উথলীতে সূর্য তোরণ ক্লাবের আয়োজনে ১৬ দলের নকআউট ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টার সময় উথলী হাইস্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মেহেশপুর উপজেলার কড়িঞ্চা দেবালয় ক্রিকেট একাদশ। নির্ধারিত ১৪ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৩ রান করে দেবালয় ক্রিকেট একাদশ। দলের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ৬৬ রান করেন অমি। আন্দুলবাড়িয়া ক্রিকেট একাদশের পক্ষে স্বপন সর্বোচ্চ ৩টি উইকেট নেন। জবাবে ১৭৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১০ ওভার ২ বলে সবকয়টি উইকেট হারিয়ে ১০৮ রানে থেমে যায় আন্দুলবাড়িয়া ক্রিকেট একাদশ। ফলে দেবালয় ক্রিকেট একাদশ ৬৫ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের অমি। ম্যান অব টুর্নামেন্ট নির্বাচিত হয় রানার্সআপ দলের শামিম। খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সূর্য তোরণ ক্লাবের সভাপতি মেজবাহ উদ্দীন জাহিদ। সূর্য তোরণ ক্লাবের ক্রীড়া সম্পাদক রানা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক খোকন, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হুসাইন, রুবেল আহম্মেদ সাঈদ, সমাজকল্যাণ সম্পাদক জিল্লুর রহমান, সদস্য আনিছুর রহমান চাঁন্দু, সহকারী ক্রীড়া সম্পাদক তৌহিদুল ইসলাম, আব্দুল কাদের মুক্ত প্রমুখ। খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন শরিফ সালাউদ্দীন সবুজ ও আলামিন হোসেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More