এশিয়া কাপে ইতিহাস গড়ে সোনা জিতলো বাংলাদেশ

 

স্টাফ রিপোর্টার: থাইল্যান্ডের ব্যাংককে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্টের প্রথম স্টেজে পুরুষদের কম্পাউন্ড দলগত ইভেন্টের ফাইনালে ভিয়েতনামকে ২৩১-২২৫ পয়েন্টে হারিয়ে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। এটি এই ইভেন্টে বাংলাদেশের প্রথমবারের মতো স্বর্ণজয়। হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদ রাকিবকে নিয়ে গঠিত বাংলাদেশ দল প্রথম সেটে ভিয়েতনামের ৫৫-এর বিপরীতে ৫৭ পয়েন্ট করে এগিয়ে যায়। চতুর্থ সেটে একটু পিছিয়ে পড়লেও সামগ্রিকভাবে তারা তিন পয়েন্ট এগিয়ে ছিল। পঞ্চম ও শেষ সেটে ৬০-এর মধ্যে ৫৯ পয়েন্ট করে বাংলাদেশ স্বর্ণ নিশ্চিত করে। দক্ষিণ এশিয়ার বাইরে কম্পাউন্ড ইভেন্টে প্রথমবারের মতো সোনা জিতল বাংলাদেশ। ২০২১ সালে দক্ষিণ কোরিয়ায় এবং ২০২২ সালে ইরাকে অনুষ্ঠিত এশিয়া কাপে বাংলাদেশ পুরুষ দলগত ইভেন্টে দুবার রুপা জিতেছিল, তবে সোনা কখনও জেতেনি বাংলাদেশ, এই কীর্তি এবারই প্রথম গড়া হলো। বাংলাদেশ এর আগে আর্চারিতে যত ইতিহাস গড়েছে, সবই রিকার্ভ ইভেন্টে। রোমান সানা বিশ্বকাপ ও এশিয়া কাপে পদক জিতেছিলেন। দিয়া সিদ্দিকি এশিয়া কাপে সাফল্য পেয়েছিলেন। দুজন অলিম্পিকে খেলেছিলেন। সবই রিকার্ভ থেকে। এবার কম্পাউন্ড ইভেন্টেও দারুণ সাফল্য অর্জন করল দল।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More