চুয়াডাঙ্গায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক মিজ্ লুৎফুন নাহার।

র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে ফিরে আসে। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার সেলিম রেজা। র‌্যালিতে প্রাক্তন ক্রীড়াবিদদের মধ্যে উপস্থিত ছিলেন রেজাউল হক জোয়ার্দ্দার রেজা, সরোয়ার হোসেন জোয়ারদার মধু, নাজমুল হক শান্তি, তরিকুল ইসলাম তরু প্রমূখ।

 

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More