মেহেরপুরে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ে বাস্কেটবল গ্রাউন্ডের উদ্বোধন

 

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ে একটি আধুনিক বাস্কেটবল গ্রাউন্ডের উদ্বোধন করা হয়েছে।  রোববার বিকেলে গ্রাউন্ডের নামফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির।উদ্বোধন শেষে সেখানে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ আলী, সহকারী শিক্ষক ফয়জুল কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির বলেন, ‘খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বাস্কেটবল গ্রাউন্ড শিক্ষার্থীদের সুস্থ বিনোদন ও প্রতিভা বিকাশের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে কাজ করবে। এখান থেকে ভবিষ্যতে অনেক প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে বলে আমি আশা করি।’ তিনি আরও বলেন, ‘শিক্ষার পাশাপাশি খেলাধুলার চর্চা বাড়াতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করছে। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা রাখবে।’ অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে নতুন গ্রাউন্ডটি ঘুরে দেখেন এবং এর যথাযথ ব্যবহার ও সংরক্ষণের আহ্বান জানান।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More