সহকারী অধ্যাপক রাকিবুল হাসান রিপন মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এতে মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের সহকারী অধ্যাপক রাকিবুল হাসান রিপনকে সদস্য সচিব করা হয়েছে। গত ১ এপ্রিল সদ্য বিদায়ী জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীর এ কমিটির অনুমোদন দেন। নতুন কমিটিতে জেলা প্রশাসককে আহ্বায়ক করা হয়েছে। পদাধিকারবলে অন্যান্য সদস্যরা হলেন-পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা ক্রীড়া কর্মকর্তা এবং জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক। এছাড়া সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন আব্দুস সালাম। নবগঠিত এ অ্যাডহক কমিটি মেহেরপুর জেলার ক্রীড়া উন্নয়ন, প্রতিভা বিকাশ এবং বিভিন্ন ক্রীড়া কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছে।

 

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More