বাবার কাঁধে চড়ে আছেন জাইমা, স্ট্যাটাসে জানালেন না বলা কথা

স্টাফ রিপোর্টার:প্রধানমন্ত্রী তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান একটি আবেগী স্ট্যাটাস দিয়েছেন। ওই স্ট্যাটাসের সাথে যোগ করেছেন দুটি ছবি। যার মধ্যে একটিতে ছোটবেলা জাইমা বসে আছেন বাবার কাঁধে, আরেকটাতে তিনি রয়েছেন বাবা-মায়ের সাথে, চারপাশে অনেক মানুষ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকালে নিজের ভেরিফায়েড পেইজে দেওয়া ওই স্ট্যাটাসে জাইমা নিজের শৈশবের কথা তুলে ধরেছেন।

জাইমা লিখেছেন, ছোটবেলায় আমাদের সকলের মনেই বিশ্বাস জন্মে যে, আমাদের বাবারা সবকিছুতেই পারদর্শী। অনেক সময় তাঁরাই হয়ে ওঠেন আমাদের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ।

তিনি আরও লিখেছেন, আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। আমার জীবনে তিনিই হলেন সেই একজন ব‍্যক্তি- যার ওপর আমি নিশ্চিন্তে যেকোনো পরিস্থিতিতে ভরসা করতে পারি।

বাবার দেশপ্রেমের কথা উল্লেখ করে জাইমা লিখেছেন, বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি তাঁর গভীর ভালোবাসা ও দেশপ্রেমই তাঁকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে।

এরপর বাবার সাফল্য আশাবাদ ব্যক্ত করে জাইমা লিখেছেন, আমি খুবই আনন্দিত যে, সমগ্র বাংলাদেশ অবশেষে তাঁর এই অনন্য গুণাবলিগুলো প্রত্যক্ষ করবে। তাঁর মধ‍্যে থাকা অসাধারণ গুণাবলিগুলোই তাঁকে এই দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More