রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না: ধর্মমন্ত্রী

স্টাফ রিপোর্টার:রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। প্রধানমন্ত্রী ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য। আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বদ্ধপরিকর। সাধারণ মানুষ যেন কোনো কষ্টে না পড়ে, সেজন্য প্রধানমন্ত্রী খুবই সচেতন। আমার বিশ্বাস, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লার মুরাদনগরে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ধর্মমন্ত্রী। ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর তিনি এই প্রথম কুমিল্লায় তার নিজের সংসদীয় আসনে এসেছেন।

সব ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধান করা আমাদের দায়িত্ব উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেছেন, আমরা দায়িত্ব পালন করার জন্য শতভাগ চেষ্টা করবো। কেউ উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করার চেষ্টা করলে তাদের সঙ্গে সঙ্গে আইনের আওতায় নেওয়া হবে। তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিগত সময়গুলোয় হজের ব্যয় বৃদ্ধি প্রসঙ্গে ধর্মমন্ত্রী কায়কোবাদ বলেন, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যাবো, যেন মানুষ সব সুবিধা ভোগ করতে পারে। তারা যেন এটা বলে যে, আল্লাহর রহমতে আমরা অতীতের থেকে ভালো সুযোগ-সুবিধা পাচ্ছি। অবশ্যই অবশ্যই তা করবো।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More