জীবননগরে মতবিনিময় কালে চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক মিজ্ লুৎফুন নাহার
আমাদের ফোকাস হচ্ছে জীবননগর তথা চুয়াডাঙ্গা জেলার উন্নয়নজীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, ধর্মীয় ও সুশীল সমাজের প্রতিনিধিগণের সাথে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক মিজ্ লুৎফুন নাহার। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক মিজ্ লুৎফুন নাহার। তিনি তার বক্তব্যে জীবননগর তথা চুয়াডাঙ্গা জেলার সার্বিক উন্নয়নে দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।
নবাগত জেলা প্রশাসক তার বক্তব্যে উত্থাপিত দাবিগুলির মধ্যে বাতিল হওয়ার দৌলৎগঞ্জ-মাজদিয়া স্থল বন্দরের (প্রস্তাবিত) ফাইলের বিষয়ে খোঁজ নেওয়া, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন ও সেবার মান বৃদ্ধি, শিক্ষার বিস্তার ও হার বৃদ্ধি, মাদকের ভয়াবহতা রোধ, কৃষকের উৎপাদিত সবজি ও ফলমূল সংরক্ষেণে হিমাগার প্রতিষ্ঠা ও জ¦ালানি তেল প্রাপ্তির বিষয়ে কৃষকদের দিক নির্দেশনা তুলে ধরেন। তিনি বলেন, আমাদের ফোকাস হচ্ছে জীবননগর তথা চুয়াডাঙ্গা জেলার উন্নয়ন। জীবননগরে যে সমস্য বিদ্যমান রয়েছে সেই একই সমস্যা জেলার অন্য তিনটি উপজেলাতেও বিদ্যমান। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমি সকলের প্রধানমন্ত্রী। সেই আলোকে উত্থাপিত সকল প্রকার সমস্যার সমাধান ও উন্নয়নে তিনি সকলকে এক সাথে কাজ করার আহŸান জানান। তিনি জীবননগর উপজেলায় উৎপাদিত সুমিষ্ট আম, ড্রাগন, আঙুর, কমলা, চায়না কমলা, মাল্টা, স্ট্রবেরি, শীতকালীন তরমুজ ও সাম্মামসহ নানা প্রকারের ফলের উৎপাদনের কথা জানতে পেরে অত্যন্ত চমকপ্রদ হন। কৃষকের উৎপাদিত সবজি ও ফলের সংরক্ষণে এবং নায্য মূল্য প্রাপ্তিতে তিনি সম্মিলিৎভাবে কাজ করবেন বলে জানান।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিমসভায় উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভনা তুলে ধরে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান সেখ, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা শিক্ষা অফিসার ইসরাইল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির শাখাওয়াত হোসেন, এনসিপির জেলা সাধারণ সম্পাদক সোহেল পারভেজ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জীবননগর উপজেলা শাখার সহকারী সেক্রেটারী মুফতি ইয়াসির আরাফাত, বৈষম্য বিরোধী ছাত্র অন্দোলন চুয়াডাঙ্গা জেলার মুখ্য সংগঠক মোস্তাফিজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দলিল উদ্দিন দলু, প্রেসক্লাব সভাপতি মুন্সী মাহবুবুর রহমান বাবু, সাধারণ সম্পাদক রিপন হোসেন, জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজাফফর রহমান, শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাকীবিল্লাহ, জীবননগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক, দৌলৎগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানোয়ার হোসেন, ফিলিং স্টেশন ব্যবসায়ী খলিলুর রহমান, হাফিজ আল আসাদ পিয়াস, সাংবাদিক ও পরিবেশবিদ জহিরুল ইসলাম, কৃষক প্রতিনিধি লাভলু মিয়া, শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মৌমিতা তাবাসসুম শর্মী প্রমূখ। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাগর দে, সহকারী কমিশনার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জামিল ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার জুয়েল শেখ প্রমূখ এসময় মঞ্চে উপবিষ্ট ছিলেন।
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.