স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা:উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি
চুয়াডাঙ্গা সদর )-এর ৪ নম্বর শংকরচন্দ্র ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. সাইফুল ইসলামকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার ১৯ মার্চ সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং চাঁদাবাণিজ্যের গুরুতর অভিযোগে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এতে আরও বলা হয়, সদর উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সিদ্ধান্তের প্রেক্ষিতে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদককে অবহিত করে বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা এবং দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এ ধরনের কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতেও দলের নীতিমালা পরিপন্থী কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.