চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ভারতে পাচারের সময় ১০টি স্বর্ণের বার এক পাচারকারী আট

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ভারতে পাচারের সময় ১০টি স্বর্ণের বার এক পাচারকারী আট
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ভারতে পাচারের সময় অভিযান চালিয়ে ১০টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত স্বর্ণের বারের আনুমানিক মূল্য প্রায় আড়াই কোটি টাকা।
আজ সোমবার সকাল ৯টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার ভোর ৬টার দিকে দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকায় অবস্থান নেয় বিজিবি। এসময় এক ব্যক্তি ভারতের দিকে যাওয়ার চেষ্টা করলে তাকে থামার জন্য সংকেত দেন বিজিবি সদস্যরা। সংকেত অমান্য করে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ১০টি স্বর্ণের বার। আটক আলমগীর খান (৫৫) দর্শনা মোবারকপাড়ার মৃত বাদল খানের ছেলে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, জব্দকৃত স্বর্ণের বারের ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ১৬০ টাকা। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করা হবে। জব্দকৃত স্বর্ণের বার রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

জহির রায়হান সোহাগ
০১৭৩৫৪৬৩১২১

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More