চুয়াডাঙ্গায় জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অপরাধে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অপরাধে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমান
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অপরাধে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজার এলাকায় ওই অভিযান চালানো হয়।
চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আজ বিকেলে সরোজগঞ্জ বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় মোটরসাইকেল চালকদের লিটারে ২৫ থেকে ৩০ মিলিলিটার তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। অর্থাৎ, প্রতি ৫ লিটার জ্বালানি তেলে ২০০ থেকে ৩০০ মিলিলিটার তেল কম দিচ্ছিল প্রতিষ্ঠানটি। ওই অপরাধে মেসার্স মনিরুল ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করে জেলা পুলিশের একটি টিম।

জহির রায়হান সোহাগ
০১৭৩৫৪৬৩১২১

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More