চুয়াডাঙ্গা বিএনপি নেত্রী মিলিমা ইসলাম মিলি নিলেন মনোনয়ন

চুয়াডাঙ্গা জেলার  বিএনপি নেত্রী মিলিমা ইসলাম বিশ্বাস মিলি মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী-এর কাছ থেকে এ মনোনয়নপত্র গ্রহণ করেন।

মনোনয়ন সংগ্রহের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তার চাচা, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মমিনুল ইসলাম বিশ্বাস মুকুল এবং তার ছোট ভাই ওলিউর রহমান আলো।

উল্লেখ্য, মিলিমা ইসলাম বিশ্বাস মিলি সাবেক আহ্বায়ক কমিটির সদস্য, জিয়া পরিষদের মহিলা বিষয়ক সম্পাদক এবং কেন্দ্রীয় কৃষক দলের একজন সক্রিয় সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে কাজ করে আসছেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More