তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ প্রতিনিধিদলের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার:১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান।

সরকারপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণের পরপরই তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের প্রতিনিধিদল।

ব্রিটিশ পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দফতরের ইন্দো-প্যাসিফিক বিষয়ক পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে মিলিত হন। বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

এর আগে, আজ সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর বিকেল সোয়া চারটায় প্রধানমন্ত্রীর শপথের পর পর্যায়ক্রমে মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেন। রাষ্ট্রীয় এই আনুষ্ঠানিকতা শেষে নতুন সরকারের মন্ত্রিসভায় সহায়তা করতে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছে।

বিএনপির নেতৃত্বে গঠিত এই নতুন সরকারের হাত ধরে দেশে এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন বিশ্লেষকরা।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More