সবার সহযোগিতায় সেবামুখী প্রশাসন গড়ে তোলার আহ্বান

সবার সহযোগিতায় সেবামুখী প্রশাসন গড়ে তোলার আহ্বা

তৌহিদুল ইসলাম তুহিন মেহেরপুর

নবাগত জেলা প্রশাসক শিল্পী রানী রায় বলেছেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সবার সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। তিনি জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
রবিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তিনি।
জেলা প্রশাসক বলেন, “স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতার মাধ্যমে একটি কার্যকর প্রশাসন গড়ে তোলা সম্ভব। জনগণের প্রত্যাশা পূরণে আমরা সবাই মিলে কাজ করবো।”
তিনি আরও বলেন, মাঠপর্যায়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মেহেরপুর জেলার উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আনা হবে। এ সময় তিনি সকল কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় উপ পরিচালক(ভারপ্রাপ্ত), স্থানীয় সরকার পার্থ প্রতিম শীল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম

জানা গেছে, মুন্সীগঞ্জ জেলার বাসিন্দা শিল্পী রানী রায় প্রশাসনিক ক্যারিয়ার শুরু করেন লক্ষ্মীপুর জেলায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে। পরবর্তীতে তিনি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে পদোন্নতি পেয়ে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি রাঙ্গামাটি জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক এবং সর্বশেষ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে কর্মরত ছিলেন।
প্রশাসনিক অভিজ্ঞতা ও নেতৃত্বগুণে তাঁর হাত ধরে মেহেরপুর জেলার উন্নয়ন কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More