আন্দুলবাড়ীয়া বাজারের বিশিষ্ট স্যানিটারী ব্যবসায়ী খন্দকার শাহিনের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।
হাসাদাহ প্রতিনিধি:চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও মেসার্স খন্দকার স্যানিটারীর স্বত্ত্বাধিকারী ও আন্দুলবাড়ীয়া গ্রামের বাজার পাড়ার প্রয়াত খন্দকার আব্দুস সবুরের ছোট পুত্র কে এফ রহমান শাহীন ওরফে শাহীন খন্দকারের পরিবারের পক্ষ থেকে আপন সহোদর দেশের খ্যাতনামা শিল্প প্রতিষ্ঠান খুলনা নগরীতে অবস্থিত অ্যাপোলো সি ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি খন্দকার শহিদুল ইসলাম পারিবারিক উদ্যোগে মরহুম শাহিন খন্দকারের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার আসর নামাজের পর আন্দুলবাড়ীয়া বাজারস্থ প্রয়াতের সহোদর বিশিষ্ট শিল্পপতি খন্দকার শহিদুল ইসলামের তৃতীয়তলা বিশিষ্ট বাসভবনের সামনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।প্রয়াতের সহোদর খন্দকার শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মরহুমের স্মৃতি চরণ করে সংক্ষিপ্ত জীবনী তুলে ধরে বক্তব্য রাখেন জীবননগর উপজেলার জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন।উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে পবিত্র কুরআন হাদিস ও সুন্নহর আলোকে তাফসির পেশ করেন আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলীম মাদরাসার অধ্যক্ষ ও আন্দুলবাড়ীয়া বিশ্বাসপাড়া জামে মসজিদের খতিব ও ইমাম হযরত মাওলানা সাইফুজ্জামান।বিশেষ বক্তা হিসেবে সংক্ষিপ্ত তাফসির পেশ করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়নের সর্বপ্রথম ও পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ইমাম হযরত মাওলানা তরিকুল ইসলাম,আন্দুলবাড়ীয়া ইমাম- মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সভাপতি হযরত মাওলানা শাহ মোঃ আনোয়ার হুসাইন,আন্দুলবাড়ীয়া মুহাম্মাদিয়া দারুল উলুম ক্বওমী মাদরাসা,এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ের মুহতামিম ও আন্দুলবাড়ীয়া বাজার জামে মসজিদের খতিব ও ইমাম মুফতি শহিদুল ইসলাম সোহেল আশরাফী,আন্দুলবাড়ীয়া খাঁপাড়া-পাঠানপাড়া বায়তুল নূর জামে মসজিদের খতিব ও ইমাম হযরত মাওলানা জয়নাল আবেদীন,মীরপাড়া-হারদাপাড়া জামে মসজিদের সাবেক খতিব ও ইমাম হযরত মাওলানা খন্দকার মোঃমনিরুজ্জামান মনি,হযরত মাওলানা রবিউল আজম।এ সময় উপস্থিত ছিলেন প্রয়াতের বড় ভাই খন্দকার ফরহাদ হোসেন,আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক আমীর হারুন অর-রশিদ,জামায়াতে ইসলামীর সিনিয়র নেতা ডাঃমোহাঃরফিকুল ইসলাম,বিশিষ্ট সমাজ সেবক মোল্লা মোঃ মোতাহারুল ইসলাম চঞ্চল,পল্লী চিকিৎসক ডাঃখন্দঃমোঃ মিজানুর রহমান , উপসহকারী কৃষি কর্মকর্তা নাসির উদ্দীন,ব্যবসায়ী কাজী মওলা,নজরুল ইসলাম বাবলু,আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন,সাংবাদিক আলামিন হোসেন, শেখ রাশেদুজ্জামান রাশেদ ও আন্দুলবাড়ীয়া বাজারের সকল প্রর্যায়ের ব্যবসায়ী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনেরনেতা-কর্মী এবং স্থানীয় শত- শত ধর্মপ্রাণ মুসল্লী সহ বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য নারী-পুরুষ আশেকান,জাকেরান,মুরিদান,ভক্ত ও অনুরাগী বৃন্দ।উক্ত অনুষ্টান শেষে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও বিশেষ মোনাজাত টি পরিচালনা করেন হযরত মাওলানা সাইফুজ্জামান।উক্ত অনুষ্ঠান টি পরিচালনা করেন জাগো আন্দুলবাড়ীয়া সংগঠনের সভাপতি মোল্লা মোঃ মোতাহারুল ইসলাম চঞ্চল।উক্ত অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে উন্নত মানের বিশেষ তবারক বিতরণ করা হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.