ছুটি শেষে ভোমরা স্থলবন্দরে কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার:জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে টানা তিন দিনের ছুটি শেষে আবারও শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রফতানি বাণিজ্যিক কার্যক্রম। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে বাংলাদেশ-ভারত দুই দেশের মধ্যে এ বাণিজ্যিক কার্যক্রম পুনরায় চালু হয়। এতে বন্দর ব্যবহারকারীদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

ভোমরা কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, গত ১২ ফেব্রুয়ারির গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ ও ১২ ফেব্রুয়ারি ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এছাড়া শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় সেদিনও কার্যত বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল।

তিনি আরও জানান, ভোমরা স্থলবন্দর এলাকায় দুটি ভোটকেন্দ্র থাকায় জাতীয় নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে শনিবার (১৪ ফেব্রুয়ারি) থেকে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে। যদিও আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল, এই তিন দিন ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক ছিল।

ভোমরা স্থলবন্দর ল্যান্ড কাস্টমস অফিস সূত্রে জানা গেছে, এ বন্দর দিয়ে ভারত থেকে প্রতিদিন গড়ে ২০০ থেকে ২৫০টি পণ্যবাহী ট্রাকে বিভিন্ন ধরনের মালামাল আমদানি-রফতানি হয়ে থাকে। বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যে এই বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া ভোমরা স্থলবন্দর থেকে প্রতিদিন সরকারের প্রায় দুই থেকে আড়াই কোটি টাকার রাজস্ব আদায় হয় বলেও জানা গেছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More