দর্শনা রেলবাজারের গার্মেন্টস ব্যবসায়ী বাছেদ মোল্লা আর নেই

 

দর্শনা অফিস: দর্শনা রেলবাজারের মোল্লা গার্মেন্টেসের স্বত্বাধিকারী আজমপুর গ্রামের আব্দুল বাছেদ মোল্লা আর নেই। গতকাল রোববার সকাল সাড়ে ৬টার দিকে নিজ বাড়িতে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। দর্শনা পৌর শহরের আজমপুরের প্রয়াত আমিন মোল্লার ছেলে বাছেদ মোল্লা (৫০) মৃত্যুকালে স্ত্রী ও ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকালই বাদ আছর কেরুজ বাজার মাঠে জানাজা শেষে আজমপুর গোরস্তানে দাফন সম্পন্ন করা হয়েছে। বাছেদ মোল্লার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, পৌর জামায়াতের আমির সাহিকুল আলম অপু, দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সভাপতি তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক হাজি আনোয়ার হোসেন রতন, সাবেক সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকা প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More