মেহেরপুরের গাংনীতে আগুনে পুড়ল শত বিঘা গম
স্টাফ রিপোর্টার:
মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ মাঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০০ বিঘা জমির গম পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে কৃষকদের অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় কৃষকরা জানান, গম কাটার পর খড় পরিষ্কার করে থাকেন কৃষকরা। হাড়িয়াদহ গ্রামের কৃষক ওসমান আলী তার জমির খড় পোড়াতে আগুন দিয়েছিলেন। একপর্যায়ে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। বাতাসের বেগ বেশি থাকায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো মাঠ জুড়ে। মুহূর্তের মধ্যে বিস্তীর্ণ এলাকা আগুনে পুড়তে থাকে। স্থানীয় কৃষকরা প্রথমে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু তার সম্ভব হয়নি। ঘরে তোলার আগ মুহূর্তে পুরো খেতের গম পুড়ে দিশেহারা হয়ে পড়েছেন এই এলাকার চাষীরা।
গাংনী উপজেলা কৃষি অফিসার মতিয়র রহমান বলেন, ঘটনাস্থলে একজন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
বাইট : কৃষক
সিংক: মতিয়র রহমান, উপজেলা কৃষি অফিসার, গাংনী মেহেরপুর।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.