মিরপুরে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্নাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলামের সভাপতিত্বে এ সময়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামশেদ আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন, উপজেলা রিসোর্স সেন্টারে ইন্সট্রাক্টর জামাল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ইশরাক রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একাডেমিক সুপারভাইজার জুলেখা খাতুন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খানে আলম খান, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের ফ্যাসিলিটিটর উত্তম কুমার বিশ্বাস, টিটিসির প্রশিক্ষক শহিদুল ইসলাম, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রাশেদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More