‘আমি ভাইয়ার জন্য এসেছি’, প্রচারণায় কোকোর স্ত্রী

স্টাফ রিপোর্টার:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সারা দেশে দিনরাত প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা-১৭ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন তিনি নিজেই। সারা দেশে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গিয়ে এই সংসদীয় আসনে সেভাবে প্রচারণায় উপস্থিত থাকতে পারছেন না তারেক রহমান। তাই এবার বড় ভাইয়ের পক্ষে নির্বাচনী প্রচারের নেমেছেন ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান সিঁথি।

শনিবার (৩১ জানুয়ারি) বিকালে রাজধানীর শাহাজাদপুর সুবাস্তু নজর ভ্যালি মার্কেটের সামনে থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করেন তিনি। পরে গুলশান এলাকার ডিএনসিসি মার্কেটের দোকানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

এসময় তারেক রহমানের পক্ষে সবার কাছে ভোট ও দোয়া চান কোকোর স্ত্রী।

প্রচারণাকালে শামিলা রহমান সিঁথি বলেন, আজ আমি ভাইয়ার (তারেক রহমান) জন্য এসেছি। আপনারা সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন আর ভাইয়াকে একটা ভোট দেবেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিনের স্ত্রী ব্যারিস্টার মেহেনাজ মান্নান এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে তারেক রহমানের পক্ষে নিয়মিত প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ঢাকা-১৭ আসনের যুগ্ম সমন্বয়ক ফরহাদ হালিম ডোনার।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More