গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান —বাংলাদেশ জাসাসের সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন

মুজিবনগর প্রতিনিধি:দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুর-১ (সদর–মুজিবনগর) আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)। রোববার বিকেলে মুজিবনগর উপজেলার ঐতিহ্যবাহী কেদারগঞ্জ বাজারে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।
প্রচারণায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসাসের সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন। তিনি বাজারের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ ভোটারদের মাঝে ধানের শীষের লিফলেট বিতরণ করে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।
এ সময় তিনি বলেন, “দেশের মানুষ আজ তাদের সাংবিধানিক ভোটাধিকার ফিরে পেতে মুখিয়ে আছে। মেহেরপুরের মাটি বরাবরই জাতীয়তাবাদী শক্তির ঘাঁটি হিসেবে পরিচিত। আগামীতেও ধানের শীষের বিজয়ের মাধ্যমে এখানকার জনগণ তাদের অবস্থান স্পষ্ট করবে।”
গণসংযোগে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা হাইকোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল রাফিজা খানম লাখি। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসাসের নির্বাহী সদস্য আহসান হাবীব ও মিজানুর রহমান গাজী, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম এবং সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ।
প্রচারণা কর্মসূচিতে অংশ নেন মেহেরপুর জেলা জাসাসের সভাপতি অধ্যাপক মাহফুজ রহমান অশেষ ও সাধারণ সম্পাদক বাকাবিল্লাহ। আরও উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা জাসাসের সভাপতি ও বিশিষ্ট সঙ্গীতশিল্পী জুলফিকার খান হেলাল, সাধারণ সম্পাদক তাহাজুদ্দিন গাইন, মুজিবনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম, মেহেরপুর পৌর জাসাস সভাপতি তৌফিকুর রহমান রানা, সদর উপজেলা জাসাস সভাপতি মোহাম্মদ গোলাম ফারুক, মুজিবনগর উপজেলা জাসাসের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বখতিয়ার উদ্দিন মণ্ডল এবং সিনিয়র সহ-সভাপতি আবু হানিফসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
প্রচারণাকালে নেতৃবৃন্দ কেদারগঞ্জ বাজারের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করেন এবং ধানের শীষের পক্ষে স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। এ সময় সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More