বাংলাদেশ ওয়াইল্ডলাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ সংগঠনের কুড়ুলগাছিতে বিশ্ব জলাভূমি দিবস পালন

কুড়ুলগাছি প্রতিনিধি :দামুড়হুদার কুড়ুলগাছিতে বাংলাদেশ ওয়াইল্ডলাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ সংগঠনের আয়োজনে বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টার দিকে তার কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয় ও সংলগ্ন রাইসার বিলে এই দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহজান আলী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার বন কর্মকর্তা আতা এলাহী, দামুড়হুদা উপজেলা বন কর্মকর্তা মিজানুর রহমান, বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আহসান হাবীব শিপলু। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফেরদৌস রহমান।
এসময় অতিথিরা বলেন জেলায় অনেক বিল, নদী, পুকুর, হাওড় আছে, যা জেলার আর্থসামাজিক উন্নয়নে ও জীব বৈচিত্র্য সংরক্ষণে বিশেষ ভূমিকা পালন করে। তবে জেলায় জলাভূমি অরক্ষিত ও ভরাট হচ্ছে এবং পরবর্তীতে জলাভূমি গুলো শুকিয়ে যাচ্ছে। এই সকল জলাভূমি শুধু মাত্র মাছের চাহিদা নয় বরং অনেক জলে ও স্থলের প্রানীদের রক্ষা কবচ। জলাভূমি থাকলে ছোট বড় অনেক প্রাণীকূল থাকবে। কিন্তু জলাভূমিগুলোর ধ্বংসের দ্বারপ্রান্তে সাথে সাথে জীব বৈচিত্র্য আজ হুমকির মুখে। তাই আজ সকলে মিলে আসুন জলাভূমি সংরক্ষণে সকলকে এগিয়ে আসতে হবে। আলোচনা সভা শেষে সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা রাইসার বিলের পাড়ে মানববন্ধন করে।
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের নিরব, ফারদিন, সতেজ, সাব্বির প্রমুখ।।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More