চুয়াডাঙ্গার বেলগাছিতে বারি আলু-৯০ এর মাঠ দিবস অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:এআরএস স্থাপন প্রকল্প, মেহেরপুরের অর্থায়নে চুয়াডাঙ্গার বেলগাছি এলাকায় বারি উদ্ভাবিত আলু জাত বারি আলু-৯০ এর ওপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল সাড়ে তিনটায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-প্রকল্প পরিচালক ড. জাহান আল মাহমুদ (এআরএস স্থাপন প্রকল্প, মেহেরপুর)। এছাড়াও উপস্থিত ছিলেন মো. মামুন হোসেন, বৈজ্ঞানিক কর্মকর্তা, সরেজমিন গবেষণা বিভাগ, কুষ্টিয়া; মোহাম্মদ নাসির আহমেদ, উপসহকারী কৃষি কর্মকর্তা, চুয়াডাঙ্গা; এবং বৈজ্ঞানিক সহকারী মো. রাসেল কবির তরফদার ও মো. হাসান আলী।

মাঠ দিবসে বারি আলু-৯০ এর ফলন, উৎপাদন সক্ষমতা ও কৃষিবান্ধব বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা জানান, বারি আলু-৯০ এর ফলন বারি আলু-৭ ও বারি আলু-৮ এর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। যেখানে বারি আলু-৭ ও ৮ এর গড় ফলন হেক্টরপ্রতি ২৫ থেকে ৩০ টন, সেখানে বারি আলু-৯০ এর ফলন হেক্টরপ্রতি প্রায় ৪৫ থেকে ৫০ টন পর্যন্ত পাওয়া যায়।

এ সময় কৃষকদের মাঝে বারি আলু-৯০ এর চাষ পদ্ধতি, রোগ প্রতিরোধ ক্ষমতা ও বাজার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। কৃষকরা নতুন এ জাতের আলু চাষে আগ্রহ প্রকাশ করেন এবং ভবিষ্যতে ব্যাপকভাবে চাষ সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More