এনটিভির মাল্টিমিডিয়া প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আব্দুল্লাহ হক

স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গার স্থানীয় দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার স্টাফ রিপোর্টার ও জাতীয় দৈনিক মানবকণ্ঠ-এর জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ আব্দুল্লাহ হক দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির মাল্টিমিডিয়া প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন।

মঙ্গলবার রাজধানীতে এনটিভির প্রধান কার্যালয়ে দিনব্যাপী ইন্টারভিউ ও প্রশিক্ষণ শেষে তাকে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রদান করা হয়। এ সময় এনটিভির হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন ইঞ্জিনিয়ার সুলতানা এ বানু স্বাক্ষরিত নিয়োগপত্রসহ প্রয়োজনীয় আনুষঙ্গিক সামগ্রী তার হাতে তুলে দেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এনটিভির মাল্টিমিডিয়া বিভাগে নিয়োগ পাওয়ায় সাংবাদিক আব্দুল্লাহ হককে দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক ও প্রকাশক সরদার আল আমিন সহ দৈনিক মাথাভাঙ্গা পরিবার মাল্টিমিডিয়া চিফ শেখ রাকিব সহ চুয়াডাঙ্গার বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সহকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

প্রতিক্রিয়ায় সাংবাদিক মোঃ আব্দুল্লাহ হক বলেন, আমি বস্তুনিষ্ঠ, সৎ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে এনটিভির সঙ্গে কাজ করতে চাই। এ ক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More