মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাঈফ আল-ইসলামকে গুলি করে হত্যা

স্টাফ রিপোর্টার:লিবিয়ার সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাঈফ আল-ইসলামকে গুলি করে হত্যা করা হয়েছে। যুদ্ধবিধ্বস্ত উত্তর আফ্রিকার এই দেশটিতে আলোচিত নেতৃস্থানীয়দের মধ্যে সামনের কাতারে ছিলেন তিনি।

স্থানীয় গণমাধ্যমে জানানো হয়েছে, রাজধানী ত্রিপোলি থেকে ১৩৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিনতান শহরে এই হত্যাকাণ্ড হয়েছে। ফেসবুক পোস্টে সাঈফের রাজনৈতিক উপদেষ্টা আব্দুল্লাহ ওসমান হত্যাকাণ্ডের খবর নিশ্চিত করেছেন। একাধিক সূত্রে দাবি করা হয়েছে, সাঈফের বাসায় ঢোকা মুখোশধারী চারজন কয়েক দফা গুলি চালিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়েছে। তার বোনের দাবি, আলজেরিয়া সীমান্ত ঘেঁষা এলাকায় নিহত হয়েছেন সাঈফ।

লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে উচ্চতর শিক্ষা নেওয়া ৫৩ বছর বয়সী এই নেতাকে লিবিয়ার ভবিষ্যত নেতৃত্বের শক্ত দাবিদার হিসেবে দেখা হচ্ছিলো। ২০১১ সালে গণঅভ্যুত্থানে মার্কিন ও ব্রিটিশ বাহিনীর সমর্থনে ব্যাপক সহিংসতায় সরকার পতন আর মুয়াম্মার গাদ্দাফির নির্মম হত্যাকাণ্ডের পর প্রায় ছয় বছর কারাবন্দি ছিলেন সাঈফ। গণঅভ্যুত্থান দমনে সহিংসতায় ইন্ধনের অভিযোগ ২০১৫ সালে তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলো লিবিয়ার আদালত। ২০২১ সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলে সাঈফের প্রার্থীতা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে নির্বাচন কমিশন।

সূত্র: বিবিসি

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More