নির্বাচনে ধানের শীষের প্রার্থীরাই ভোট পাওয়ার নৈতিক অধিকার রাখে: খায়রুল কবির খোকন

স্টাফ রিপোর্টার:বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনের ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, দীর্ঘ ১৭ বছর ধরে মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়ে আমরা রাজনীতি করেছি। জিয়া পরিবারের ত্যাগ এবং অসংখ্য নেতা-কর্মীর খুন ও গুমের বিনিময়ে আজ দেশের এই মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। তাই আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীরাই ভোট পাওয়ার নৈতিক অধিকার রাখে।

তিনি বলেন, নারীদের ভোটের ওপরই নির্ভর করবে আগামী দিনে কারা রাষ্ট্রক্ষমতায় যাবে। বিএনপি ক্ষমতায় এলে নারীদের পূর্ণাঙ্গ অধিকার বাস্তবায়ন করা হবে।
খায়রুল কবির খোকন আরও বলেন, যারা নতুন করে ক্ষমতায় আসতে চায়, দেশের জন্য তাদের কী অবদান রয়েছে? দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা তাদের নেই। একমাত্র বিএনপিরই দেশ পরিচালনার অভিজ্ঞতা ও সক্ষমতা রয়েছে। ন্যায় ও নীতির ভিত্তিতে দেশ পরিচালনা করার ক্ষমতা বিএনপিরই আছে।

তিনি অভিযোগ করে বলেন, যারা ধর্মের দোহাই দিয়ে এবং জান্নাতের টিকিট বিক্রির কথা বলে ভোট চাইছে, তারা মানুষকে ধোঁকা ও প্রতারণা করছে। তাদের হাতে দেশ ও জনগণ—কোনোটাই নিরাপদ নয়।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদী সদর উপজেলার শিলমান্দি ইউনিয়নে এক নির্বাচনী উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। দিনব্যাপী প্রচারণাকালে স্থানীয় এলাকাবাসী ও বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More