মুজিবনগর দারিয়াপুরে ড্রেন থেকে ‘বোমা’ সদৃশ বস্তু উদ্ধার

মুজিবনগর প্রতিনিধি:মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার দরিয়াপুর গ্রাম থেকে একটি শক্তিশালী বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বুধবার দরিয়াপুর ইউনিয়নের কদম তলা রোড সংলগ্ন একটি ড্রেন থেকে এটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দরিয়াপুর গ্রামের কদম তলা রোডের বাসিন্দা মোঃ আল আমীন (২৮), পিতা- আকামত আলীর বসতবাড়ির দক্ষিণ পাশে পাকা রাস্তার ড্রেনের মধ্যে একটি সন্দেহভাজন বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
উপস্থিত সাক্ষীদের সামনে পুলিশ অত্যন্ত সতর্কতার সাথে বস্তুটি উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তুটি লাল কসটেপ দিয়ে মোড়ানো এবং এর সাথে তিনমুখী তার সংযুক্ত ছিল। এছাড়া বস্তুটির তিনটি অংশ পৃথকভাবে কালো কসটেপ দিয়ে পেঁচানো অবস্থায় পাওয়া যায়। দৃশ্যত এটি একটি শক্তিশালী বোমার মতো মনে হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মুজিবনগর থানা ওসি তদন্ত আজ সকাল আটটার দিকে দারিয়াপুর খবর পেয়ে ভু মজিবর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে ।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More