জীবননগরের আন্দুলবাড়ীয়া বাজারের বিশিষ্ট স্যানেটারী ব্যবসায়ী কে. এফ, রহমান শাহীন খন্দকার ইন্তকাল করেছেন
হাসাদাহ প্রতিনিধিঃ জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ার বিশিষ্ট স্যানেটারী ব্যবসায়ী এবং দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার হাসাদাহ প্রতিনিধি আল আমিনের মামা কে. এফ, রহমান শাহিন খন্দকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…….. রাজেউন) পারিবারিক সূত্রে জানাগেছে, গত রোববার দিনগত রাত আনুমানিক আড়াইটার দিকে হাঠাৎ বুকে প্রচুর ব্যাথা অনুভব করে শারীরিক ভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুত্বর অসুস্থ্য পড়েন।পরিবারের পক্ষ থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি কর হয়।হাসপাতালে দায়িত্ব ও কর্তব্যরত বিশেষজ্ঞ ডাক্তারের সার্বিক তত্বাবধানে একটি রিং পরানো হয়।তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেশ সুস্থ হয়ে ওঠেন এবং তিনি পরিবারের সদস্যদের সাথে খোলামেলা কথা বলেন। তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ পুণরায় হৃদরোগে আক্রান্ত হন এবং গত মঙ্গলবার রাত আনুমানিক ৯ টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ইন্তেকাল করেন। মরহুমের মৃত্যুর সংবাদ দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার আকাশ- বাতাস ভারী হয়ে ওঠে।গত মঙ্গলবার দিতগত রাত ২ টার দিকে মরহুমের লাশ নিজ বাড়ীতে এসে পৌঁছায়। তিনি আন্দুলবাড়ীয়া বাজার পাড়ার মৃত সবুর খন্দকারের ছোট ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।মৃত্যুকালে তিনি স্ত্রী,২ কণ্যা,ভাই,বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।গতকাল বুধবার বেলা ২ টায় আন্দুলবাড়ীয়া খাজা পারেশ সাহেবের রওজা,কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।জানাজা শেষে তার লাশ কবরস্থানে দাফন করা হয়।উক্ত জানাজায় ইমামতি করেন আন্দুলবাড়ীয়া পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ইমাম হযরত মাওলানা তরিকুল ইসলাম।প্রয়াত শাহীন খন্দকারের জানাজার পূর্বে তার স্মৃতি চরণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহুমের ভাই খন্দকার শহিদুল ইসলাম। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান খোকন,সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন,সাবেক চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার,আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আতিয়ার রহমান,সাধারণ সম্পাদক আজিম খান,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও সফল ছাত্রনেতা সেলিম আকতার খান মিন্টু,আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হাজী আব্দুর রহমান,আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন,দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার হাসাদহ প্রতিনিধি সাংবাদিক আল আমিনসহ ধর্মপ্রাণ মুসল্লী,সূধী,শিক্ষক,সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা এসময় জানাজা নামাজে অংশ গ্রহন করেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.