ঝিনাইদহে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাজার গোপালপুর প্রতিনিধি:ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। এতে জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মো. আবু বকর, জেলা শিবিরের সভাপতি আরিফ হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি মুস্তাফিজুর রহমান, শহর শিবিরের সভাপতি শেখ আল আমিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন শহর শিবিরের অর্থসম্পাদক আল মামুন।
সেসময় বক্তারা, দেশ ও জাতির সামগ্রিক কল্যাণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে আরও সুসংগঠিত, গতিশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ, মেধা ও মূল্যবোধভিত্তিক নেতৃত্ব বিকাশ এবং সমাজের নানা অসঙ্গতি দূরীকরণে ছাত্রশিবিরের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More