হাসাদাহ প্রতিনিধিঃজীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মাঝপাড়ার অসুস্থ মিন্টুর চিকিৎসার জন্য আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। হাসাদাহ ইউনিয়নের তারনিবাস গ্রামের সন্তান রাসেল মালয়েশিয়া প্রবাসী হাসাদাহ সামাজিক উন্নয়ন সংস্থা এর মাধ্যমে আজ শনিবার আছর নামাজের পর অসুস্থ মিন্টু রহমানের বাড়ী যেয়ে তার চিকিৎসার জন্য কিছু আর্থিক সাহায্য প্রদান করা হয়। আর্থিক সাহায্য প্রদান কালে উপস্থিত ছিলেন হাসাদাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সবুর, সাংবাদিক আল আমিন, হাসাদাহ মাঝপাড়ার সামাজিক উন্নয়ন সংস্থা এর কমিটির সভাপতি সোহাগ মিয়া, সেক্রেটারি ইমন হাসান, ক্যাশিয়ার নাঈম উদ্দীন, সদস্য দেলোয়ার হোসেন, সাকিব,আলামিন, ইয়াদুল ইসলাম,সোহরাব,শিহাব, আরাফাত ও রতন।
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.