নির্বাচন সামনে রেখে চুয়াডাঙ্গায় ৪ হাজার ৬০২ আনসার সদস্যের প্রশিক্ষণ সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই প্রশিক্ষণ ও সমাবেশে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মোট ৪ হাজার ৬০২ জন আনসার সদস্য অংশগ্রহণ করেন। কর্মশালায় নির্বাচনী দায়িত্ব পালনের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

এসময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ডারগন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আনসার সদস্যদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নির্বাচনী দায়িত্ব পালনে সর্বোচ্চ সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চুয়াডাঙ্গা জেলার সহকারী পরিচালক মোহাম্মদ আজিজুল হক। তিনি বলেন, সুষ্ঠু ও সঠিক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে চুয়াডাঙ্গা জেলায় মোট ৪ হাজার ৬০২ জন আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা শৃঙ্খলাবদ্ধভাবে দায়িত্ব পালন করে নির্বাচনকে সুন্দর ও গ্রহণযোগ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এ সময় সার্কেল অ্যাডজুট্যান্ট আবুল হাসানাত মো. লতিফুল আলমসহ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More