তারেক রহমানকে অভিনন্দন জানালেন কাতারের প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার:জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল থানি।

এক শুভেচ্ছা বার্তায় কাতারের প্রধানমন্ত্রী সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান ও তাঁর দলের সাফল্যের জন্য শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, বাংলাদেশ ও কাতারের মধ্যকার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক, বিশেষ করে শ্রম সহযোগিতা, জ্বালানি অংশীদারিত্ব এবং দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে এই বার্তাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কাতারে বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী কর্মী রয়েছেন, যারা রেমিট্যান্সের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More