তুলির বাড়িতে ব্যারিস্টার আরমান, কাঁদলেন গুম হওয়া সুমনের মাকে জড়িয়ে

স্টাফ রিপোর্টার:ঢাকা-১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ‘মায়ের ডাক’-এর প্রতিষ্ঠাতা সানজিদা ইসলাম তুলির বাড়িতে গিয়েছেন সদ্য নির্বাচিত সংসদ সদস্য ও আট বছর গুম থাকা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান।

গুম হওয়া বিএনপি নেতা সুমনের মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকা-১৪ আসনের নব-নির্বাচিত এমপি ও আট বছর গুম থাকা ব্যারিস্টার আরমান। সুমনের মায়ের সঙ্গে সাক্ষাতের সময় বেশ আবেগঘন দৃশ্যের অবতারণা ঘটে। এ সময় ব্যারিস্টার আরমানের সাথে ছিলেন তার স্ত্রীও।

ঢাকা-১৪ আসনে বিজয়ী হয়েছেন মীর আহমাদ বিন কাসেম আরমান। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন এক লাখ এক হাজার ১১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলি। তিনি পেয়েছেন ৮৩ হাজার ৩২৩ ভোট।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More